স্টাফ রিপোর্টার: সারাদেশে জমে উঠেছে নির্বাচনে প্রচার-প্রচারণা এই ধারাবাহিকতায় কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে জেলা ও উপজেলা তাঁতী দল। প্রচারণার অংশ হিসেবে নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন।
নির্বাচনী প্রচারণা কালে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা তাঁতী দলের সভাপতি আনিছুর রহমান আনিছ,সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,ফুলবাড়ী উপজেলা তাঁতী দলের সভাপতি মোফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু,সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীন আলম,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।
প্রচারণাকালে তাঁতী দলের নেতারা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই।সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাঁতশিল্পসহ শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে ধানের শীষের প্রার্থী কাজ করবেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, কুড়িগ্রাম-২ আসনের ভোটাররা উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে ধানের শীষ প্রতীকেই রায় দেবেন।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই প্রচারণা কর্মসূচি শেষে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে গণসংযোগ অব্যাহত রাখেন।
