এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম বলেছেন, নির্বাচনে আমরা ভোট চুরি করবো না এবং কাউকে ভোট চুরি করতে দিব না। শহীদ আবু সাঈদ যে ভাবে বলেছিলেন বুকের ভিতর অনেক জোর, বুক পেতিছি গুলি কর। প্রয়োজনে ১২ তারিখে বুক পেতে গুলির সামনে দাড়াবো। তার পরেও কাউকে কোন দূর্নীতি বা অন্যায় করতে দিব না। জুলাই আন্দোলনে অনেক প্রাণের বিনিময়ে এবং পঙ্গুত্বের বিনিময়ে রাজপথে রক্তে ঢেলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু পুরোপুরি স্বাধীনতা পাইনি। একটি পক্ষ এখনো আমাদের কন্ঠরোধ করে বাক স্বাধীনতা হরণ করতে চায়। তাই ১২ ফেব্রæয়ারি বিজয়ে মধ্য দিয়ে আমাদের পুরোপুরি স্বাধীনতা আনতে হবে।
রবিবার বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পাঠে এক নির্বাচনী পথ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিরল-বোচাগঞ্জ উপজেলা দু’টি উর্বর এলাকা। এখানে খেটে খাওয়াসহ সব শ্রেণী পেশার মানুষ যখন নির্বাচনের জন্য উৎসুক। তখন আমাদের বোরখাপরা নারী কর্মীদের হুমকি দেয়া হচ্ছে। আমরা আমাদেও ইমানি শক্তি দিয়ে সকল ভয়কে জয় করবো ইনশাআল্লাহ। আমরা ক্ষমতায় গেলে এই এলাকাকে দূনীতি ও চাঁদাবাজ মুক্ত করবো। সত্য,ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করবো। মাদক নির্মূল করবো। মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। শিক্ষানীতি ঢেলে সাজানো হবে। উপজেলা পর্যায়ে থাকা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে ঢেলে সাজিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করবো। কৃষকদের সার,বীজ, কীটনাশক, কৃষিপণ্য ও উৎপাদিত ফসলে ন্যায্যমুল্যে দেওয়া হবে। এই এলাকায় আলু ও লিচু সংরক্ষণের জন্য হিমাগার তৈরী করা হবে। যুবক ও তরুণদের জন্য ২ উপজেলায় ২টি মিনি ষ্টুডিয়াম করা হবে। টেকনিক্যাল কলেজ করা হবে। সংসদীয় এলাকা ভিত্তিক যা বরাদ্দ আসবে তা দিয়ে কোন কমিশন ছাড়াই শতভাগ সঠিক ভাবে কাজ করা হবে । নারীদের নিরাপত্তা ও মর্যদা থাকবে। কেউ বাঁকা চোখে নারীদের দিকে তাকাতে পারবে না। বন্ধ থাকা সেতাবগঞ্জ চিনিকল চালুর ব্যবস্থা করা হবে। সেটা চালু করা হলে হলে প্রায় ২২ শ শ্রমিকের কাজের ব্যবস্থা হবে। হিন্দুদের ভোট কেন্দ্রে যাওয়া আসা করতে নিরাপত্তা দেওয়া হবে। আপনারা সকলে দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। আল্লাহ যদি আমাকে কবুল করেন। তাহলে আপনাদের সেবক ও খাদেম হিসাবে কাজ করবো।
জনসভায় বিরল উপজেলা শাখা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে ও সেক্রেটারি আজমীর হোসাইনের সঞ্চালোনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বৃহত্তর দিনাজপুর জেলা শাখা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিছুর রহমান ।
আরো বক্তব্য রাখেন, দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানের খতিব মাহফুজুর রহমান দিনাজপুরী, এনসিপি’র দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল হক আবির, দিনাজপুর জেলা উত্তরের শিবিরের সভাপতি রাসেল রানা, বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলামত মজলিশ বিরল উপজেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোনে, সেক্রেটারী হাফেজ মাওলানা আকরাম হোসেন, দিনাজপুর পৌর সভার সাবেক কমিশনার শরাফত হোসন, উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারী তারিকুল ইসলাম, ২নং ফরক্কাবাদ ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি কামরুজ্জামান রাসেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল রাকিব, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুজ্জামান নুর, জাতীয় ছাত্র শক্তির বিরল উপজেলার সিনিয়র যুগ্ম সচিব হারুনুর রশীদ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নেহাল গ্রামের শ্রীঃ বাবুল চন্দ্র রায়। এছাড়াও ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
