ঢাকাTuesday , 17 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের শরণখোলায় স্বপ্ন ছড়াচ্ছে আমের মুকুল

Mahamudul Hasan Babu
February 17, 2026 2:26 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:  উপকূলীয় জনপদ শরণখোলায় এবার আম গাছে গাছে মুকুলে ভরে উঠেছে বাগান। হালকা রোদ আর অনুকূল আবহাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে আশার হাসি। উপজেলার সাউথখালী ও রায়েন্দা এলাকায় ছোট-বড় বাগানে এখন মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে আমের মুকুল।
রায়েন্দা গ্রামের স্থানীয় কৃষক হারুন হাওলাদার বলেন গত বছর ঝড়-বৃষ্টিতে ক্ষতি হয়েছিল। এবার আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে বলে আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, এ বছরে ১৫ হেক্টর জমিতে আম চাষ করা হচ্ছে। সঠিক পরিচর্যা ও কীটনাশক ব্যবস্থাপনায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আমের মুকুল ঘিরে শরণখোলায় নতুন স্বপ্নের বীজ বোনা হচ্ছে।