ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে শশুড়বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় জামাইয়ের লাশ উদ্ধার।

Mahamudul Hasan Babu
August 31, 2026 3:49 pm
Link Copied!

এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরলে শশুড়বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় জামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাইয়ের পরিচয়ে জানা গেছে, সে বিরল উপজেলার ৯ নং মঙ্গলপুর ইউনিয়নের বড় মোহনপুর গ্রামের মোঃ মানিক আলী এর ছেলে ইমরান আলী (৩২)।
সোমবার দুপুরে উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের পাকুড়া গ্রামের বাড়ীর শয়নঘরের বর্গার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করে । নিহত ইমরান আলী মোহাম্মদ আহেদ আলীর ছোট মেয়ে জামাই।
এদিকে শশুড়বাড়ী জামাইয়ের লাশ এবিষয়টি নিয়ে এলাকায় জনমনে ব্যপক জল্পনা-কল্পনা লক্ষ্য করা গেলেও এরিপোর্ট লেখা পর্যন্ত তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা জায়নি। তবে পুলিশের পক্ষ্য থেকে লাশের সুরতহাল শেষে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।