ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের ফাঁদে ফেলে কিশোরী রুপসীকে হত্যা: প্রেমিক রাকিব গ্রেপ্তার আদালতে স্বীকারোক্তি

Mahamudul Hasan Babu
August 31, 2026 3:58 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃপ্রেমের ফাঁদে ফেলে ১৫ বছরের কিশোরী রুপসী আক্তারকে পরিকল্পিতভাবে হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল ঘাতক, নিহত কিশোরীর কথিত প্রেমিক জিহাদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত জিহাদ (রাজমিস্ত্রী) চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি দক্ষিণপাড়া গ্রামের বাছেদ ওরফে আল মামুনের ছেলে। সে নিজের আসল পরিচয় লুকিয়ে ছদ্মনাম ব্যবহার করে রুপসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল।

​পুলিশ জানায়,গত সোমবার (৩০আগস্ট) গভীর রাতে মেলান্দহ-ইসলামপুর সীমান্তবর্তী হারগিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৭আগস্ট (বৃহস্পতিবার) রাতে মাদারগঞ্জের ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে রুপসী আক্তার পরিবারের অজান্তে ব্যবহৃত জামাকাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২৮ আগস্ট (শুক্রবার) সকালে চরপাকেরদহ ইউনিয়নের একটি সেচপাম্পের ঘর থেকে তার ওড়না প্যাঁচানো নিথর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান,তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতে হাজির করা হলে আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে নিজ হাত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।

​ওসি আরও জানান,মূলত প্রেমঘটিত বিরোধের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও এ ঘটনায় অন্য কারও ইন্ধন বা সম্পৃক্ততা ছিল কিনা, তা গভীরভাবে তদন্ত করে দেখছে পুলিশ।