মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি: আটোয়ারীতে আবারও চোরের দৌরাত্ম্য। তবে এবার প্রশাসন কঠোর অবস্থানে।
গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে সরদারপাড়া গ্রামে আটোয়ারী উপজেলা বিএনপি মহিলা দলের আহবায়ক মর্জিনা বেগমের নিজ বাসভবনের আঙ্গিনা থেকে Yadea কোম্পানির স্কাই কালারের স্কুটি চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরের দল।
ঘটনার খবর পাওয়া মাত্রই আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধারে বিশেষ টিম গঠন করেন।
পুলিশের চাপের মুখে চোরেরা স্কুটিটি নিয়ে বেশিদূর যেতে পারেনি।
৫ সেপ্টেম্বর রাতে মর্জিনা বেগমের বাড়ির পিছনে মলানী পুকুর থেকে স্কুটি উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান সহ
এলাকাবাসী ও আটোয়ারী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ।
এলাকাবাসী পুলিশের এই দ্রুত তৎপরতার প্রশংসা করেন এবং চোরদের সনাক্তকরণ করার অনুরোধ করেন।
তবে তারা ক্ষোভের সাথে বলেন, ইতিপূর্বে আটোয়ারী থেকে চুরি যাওয়া একাধিক মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি। এ কারণে চোরদের সাহস বেড়ে গেছে।
তারা অবিলম্বে চোরচক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে এলাকাবাসী স্বাধীনভাবে বসবাস করতে পারে।
