ঢাকাSunday , 6 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোর পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

Mahamudul Hasan Babu
September 6, 2026 1:49 pm
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা মৎস্য অফিস, নাটোরের সহযোগিতায় এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক মাছের পোনা সরবরাহ ও সহযোগিতার জন্য নাটোর জেলা মৎস্য বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি ও জলাশয়ের সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাছের পোনা অবমুক্তকালে নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার নাটোর সার্কেল উদয় কুমার সাহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।