ঢাকাWednesday , 9 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Mahamudul Hasan Babu
September 9, 2026 9:37 am
Link Copied!

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী : মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু মাত্র পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি প্রতিটি মানুষকে সচেতন, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করে। একটি মেধাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যেন নিরক্ষর না থাকেন—এ লক্ষ্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। গোপালগঞ্জ জেলাকে সম্পূর্ণ নিরক্ষরমুক্ত, দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ হিসেবে গড়ে তোলাই হোক এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের দীপ্ত অঙ্গীকার।”

​অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সদস্যগণ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।