ঢাকাWednesday , 9 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় মদীপুরে আগুনে ক্ষতি গ্রস্তদের মাঝে ডেউটিন ও শুকনা খাবার বিতরণ

Mahamudul Hasan Babu
September 9, 2026 9:32 am
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পাঁচটি দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ডেউটিন ও শুকনা খাবার বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকে ঢেউটিন টিন ও দোকান ভাড়াটিয়াদের শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এসব সহায়তা তুলে দেন। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, কার্য সহকারী মোঃ কিবরিয়া জামান, অফিস সহকারী রতন সরকার, সাংবাদিক এমারুল হক প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, গত রাতে মহদীপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের পরপরই ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহয়তার উদ্যোগ নেওয়া হয়েছে।