ঢাকাWednesday , 9 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক পোস্টে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ: সংবাদ সম্মেলনে সাখাওয়াত হোসেনের প্রতিবাদ

Mahamudul Hasan Babu
September 9, 2026 11:35 am
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ডিগ্রীরচর এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনীত অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ডিলার।

​বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ডিগ্রীরচর বাজারস্থ মেসার্স সাফান এন্টারপ্রাইজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিলার সাখাওয়াত হোসেন ও প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ দাবি জানান। তাঁরা ফেসবুকে প্রচারিত দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, রফিকুল ইসলাম নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অপপ্রচার চালানো হচ্ছে। তবে প্রকাশিত এসব দাবির সপক্ষে কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ উপস্থাপন করা হয়নি।

​ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করার আহ্বান জানিয়েছেন ডিলার সাখাওয়াত হোসেন ও স্থানীয় বাসিন্দারা। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।