এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশার উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক, কারা নির্যাতিত নেতা মোঃ হারুন -অর- রশিদ সরকার।
তিনি পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের কৃতি সন্তান। তার রাজনৈতিক পরিচিতি হলো, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সম্মানিত সদস্য, সাবেক সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপি, সাবেক সহ সভাপতি ধর্মপাশা উপজেলা বিএনপি, সাবেক আহবায়ক পাইকুরাটি ইউনিয়ন বিএনপি, বর্বমান যুগ্ন আহবায়ক পাইকুরাটি ইউনিয়ন বিএনপি হিসেবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। আগামী ১১ ই সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ শুক্রবার ৩ নং পাইকুরাটি ইউনিয়ন শাখার দ্বি- বার্ষীক সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে পাইকুরাটি ইউনিয়নের বিএনপির সকল নেতা কর্মীর কাছে ছাতা প্রতীকে ভোট দোয়া ও সহযোগিতা চেয়েছেন। তিমি আরো বলেন তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সাহেবের দিক নির্দেশনায় আগামী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবো।
