ঢাকাWednesday , 9 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর  জেলা এসডিজি  বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
September 9, 2026 2:39 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা এসডিজি (টেকসই উন্নয়ন অভীষ্ট) বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়-এর সভাপতিত্বে সভায় জেলার এসডিজি বাস্তবায়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ ড. শামিম হোসেন, জেলা কমান্ড্যান্ট আল আমিন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম, জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দিন, আইসিটি কর্মকর্তা সুব্রত কুমার এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডে এসডিজির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ ও করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।