এম. এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত স্কুলছাত্র উপজেলার ৩নং ধামইড় ইউপি’র গোবিন্দপুর গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে মোঃ দিনাত হোসেন (১০)। সে পঞ্চম শ্রেণির ছাত্র ।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে দিনাত হোসেন তার সহপাঠীদের সঙ্গে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদরাসার মাঠে ফুটবল খেলছিল। এসময় ফুটবলটি পুকুরের পানিতে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায় দিনাত। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিষয়টি মঙ্গলপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ আবুল কাশেম নিশ্চিত করেছেন। দিনাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
