ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

Mahamudul Hasan Babu
September 10, 2026 11:44 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে চূড়ান্ত ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাবের ৩য় তলার হলরুমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় সহকারী নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ কলিন্স উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন,সহ-সভাপতি পদে ৫ জন,সাধারণ সম্পাদক পদে ৪ জন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন,সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন,দপ্তর সম্পাদক পদে ২ জন,কোষাধ্যক পদে ২ জন,প্রচার ও প্রকাশনা সম্পাদকে ৩ জন,শিক্ষা ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জনএবং নির্বাহী সম্পাদক পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫ সেপ্টেম্বর এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রচারণা চলবে ১০ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত। নির্বাচনে ১ হাজার ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।