মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:আজ ১২ সেপ্টেম্বর শনিবার সকালে আটোয়ারী উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ , আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।,
ভিডিও কনফারেন্সের মাধ্যমে, উপস্হিত সকলে মনোযোগ সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শোনেন। প্রধানমন্ত্রী দিক নির্দেশনা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা এই অভিযানের আটোয়ারী উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাট বাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।
একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতেও নেওয়া হবে নানা পদক্ষেপ। বিশেষ করে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে প্রচারণায় জোর দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারি এই অভিযানকে একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে এবং শুধু ময়লা পরিষ্কার করা নয়, মানুষের মানসিকতা পরিবর্তন করাই তাদের লক্ষে মশার উপদ্রব কমার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝেও কাঙ্ক্ষিত সচেতনতা তৈরি হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখলে মশার প্রজনন বন্ধ করা সম্ভব। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নিয়েছেন।
