ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত দামে সার বিক্রি: মাদারগঞ্জে ডিলারকে জরিমানা

Mahamudul Hasan Babu
September 12, 2026 2:36 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে টিএসপি (TSP) সার বিক্রি করার অপরাধে জামালপুরের মাদারগঞ্জে মেসার্স এস এন ট্রেডার্স নামের এক সার ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​শনিবার (১২সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাজিতের পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

​স্থানীয় সূত্র জানায়,বাজিতের পাড়া এলাকার বিএডিসি অনুমোদিত সার ডিলার মেসার্স এস এন ট্রেডার্স-এর প্রোপ্রাইটর মনতাজুর আলী দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে সার বিক্রি করে আসছিলেন। কৃষকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। ঘটনার সত্যতা পাওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান পরিচালনাকালে মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

​ইউএনও সুমন চৌধুরী জানান, “কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে সারের সঠিক মূল্য নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।”