ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু

Mahamudul Hasan Babu
September 13, 2026 3:23 pm
Link Copied!

নাজমুল হক মুন্না, উজিরপুর : বরিশালের উজিরপুর উপজেলার সানুহার-ধামুড়া-জল্লা-সাতলা সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সানুহার এলাকায় ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সড়কটির ৮ কিলোমিটার অংশ উন্নয়ন করা হবে। এ কাজের চুক্তিমূল্য ১৪ কোটি ২০ লাখ ৯৯ হাজার ২৬০ টাকা। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান কিশোরগঞ্জের ভৈরব এলাকার মেসার্স মনিরুল হক।

সড়কটির নির্মাণকাজ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও অসন্তোষ ছিল। কাজ শুরু হওয়ায় সানুহার, ধামুড়া, জল্লা ও সাতলা এলাকার মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নির্মাণকাজ শেষ হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে এবং যাতায়াতের দুর্ভোগ কমবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সহসভাপতি মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন যুগলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান শাহীন শিকদার, উপজেলা যুবদলের সভাপতি এ এফ এম সামসুদ্দোহা আজাদ,জেলা যুবদল র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুল ইসলাম বেপারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়াউল আমিন রাড়ি, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, বরিশাল বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ মিরাজ হোসেন ডালিম শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটির চেইনেজ ০.০০ থেকে ৮,০০০ মিটার পর্যন্ত উন্নয়ন করা হবে। এলজিইডির তত্ত্বাবধানে প্রকল্পটির বাস্তবায়ন করা হচ্ছে।