সুমন আহমদ, ব্যুরো সিলেট:সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সম্পূর্ণ অরাজনৈতিক মানবিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটিকে মানবতার সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক দিয়েছে বালিউড়া এলাকাবাসী।
বালিউড়া বাজারে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি মঙ্গল মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা সুহেল আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাইফুল ইসলাম।
উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, প্রবাসীদের অর্থায়ন ও স্থানীয় প্রবীণ নবীনদের প্রচেষ্টায় গড়ে ওঠা সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জনমনে জায়গা করে নিয়েছে ।
বিশেষ করে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহযোগিতা, ঘর নির্মাণ সহায়তা, অসহায় বাবার মেয়ের বিয়েতে সহায়তা এবং বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি এলাকায় প্রশংসা অর্জন করেছে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. ইশ্রাব আলী সোহাগ। তিনি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার ও এলাকাবাসীর ভালোবাসাই সংগঠনের মূল শক্তি। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইব্রাহিম আলী,সহ-সাধারন সম্পাদক কমর উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক আইনুল হক,সম্মানিত সদস্য রাসেল আহমদ এবং ইয়াসিন আলী,
স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,সামাজিক ব্যক্তিত্ব কামরুজ্জামান ভূঁইয়া রুবেল, সমাজসেবক আজিজুর রহমান, বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক; বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুছ; বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি মাওলানা সাইফুর রহমান; সমাজসেবক শমসের আলী; ব্যবসায়ী আবুল কালাম; তরুণ ব্যবসায়ী কাশেম মুহিন প্রমুখ।
এছাড়া বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রবাসীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
