ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, চতুর্থ দিনে যাচাই-বাছাই

Mahamudul Hasan Babu
September 14, 2026 3:20 pm
Link Copied!

রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রকৃত উপকারভোগী যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) যাচাই-বাছাই কার্যক্রমের চতুর্থ দিনে সংশ্লিষ্ট দপ্তরে দুইজন ইউপি সদস্য এবং সমাজসেবা অধিদপ্তরের দুইজন কর্মকর্তা উপস্থিত থেকে অভিযোগ ও ভাতাভোগীদের তথ্য যাচাই করেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন এলাকায় বিধবা না হয়েও কেউ কেউ বিধবা ভাতা, প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী ভাতা এবং নির্ধারিত বয়সসীমা পূরণ না করেও বয়স্ক ভাতা পাচ্ছেন। এ ছাড়া প্রকৃত যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগও রয়েছে।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাতাভোগীদের প্রয়োজনীয় কাগজপত্র, বয়স, বৈবাহিক অবস্থা, প্রতিবন্ধিতার সনদসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত উপকারভোগী নির্ধারণ এবং অনিয়মের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত অসহায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিরাই পান, সে বিষয়টি নিশ্চিত করতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন।
তবে অভিযোগগুলোর বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।