ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে বুক শেলফ উদ্বোধন,

Mahamudul Hasan Babu
September 27, 2026 10:25 am
Link Copied!

 

আবু সালমান রামগতি লক্ষীপুর:  বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে, শিক্ষার্থীদের জন্য একটি বুক শেলফ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১২টায় কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ উদ্যোগের কথা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ স ম আব্দুর রব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. সালাউদ্দিন মিঠু।

এ সময় আরও উপস্থিত ছিলেন রামগতি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর মো. সৈয়দ মুর্তজা আল-আমিন, রামগতি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, রামগতি পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার, রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি খন্দকার দিদার হোসেন, রামগতি পৌরসভা বিএনপির সদস্য আব্বাস উদ্দিন এ্যানী।

এছাড়াও উপস্থিত ছিলেন রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম নয়ন, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সজীব পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাবাসসুম ইসলাম ছেদমী, যুগ্ম আহ্বায়ক তাসফিয়া জাহান, রামগতি উপজেলা প্রজন্ম ’৭১-এর সদস্য সচিব মো. নাহিদ তালুকদারসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।