ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচ্ছন্নতা কর্মসূচি

Mahamudul Hasan Babu
September 27, 2026 10:25 am
Link Copied!

আরিফুল ইসলাম ​নাটোর প্রতিনিধি:ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
​আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নাটোরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​কর্মসূচিকালীন কার্যালয়ের চারপাশ ও আশপাশের সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ি ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখা এবং জমানো পানি জমতে না দেওয়ার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।
​এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোরের উপপরিচালক রীফা রাওনাক নীতু জানান, ডেঙ্গু ও মশাবাহিত যেকোনো রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি হলো পরিচ্ছন্নতা। শুধু একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।
​কর্মসূচিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।