ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
September 27, 2026 1:28 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ : ঢাকার মিরপুর “ল” কলেজ কর্তৃক আয়োজিত এলএল.বি শেষ বর্ষের উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ ও উভয় বর্ষের উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বিকেলে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান।
মীরপুর “ল” কলেজের অধ্যক্ষ এ্যাডভোকেট খোন্দকার মোদাররেস এলাহী টিরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভোষ্ট কমিটির সভাপতি অধ্যাপক ড.খোন্দকার লুৎফুল এলাহী।
এ সময় বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খান, জাকির হোসেন, তরিকুল ইসলাম, নাজমুল হাসান, তানজিলা হক নীপা, মাজারুল ইসলাম, ইয়াকুব রাসেল,সোহরাব হোসেন, ও মনির হোসেন।

অনুষ্ঠান সফল করায় মিরপুর ল’ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছেন কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি এ্যাডভোকেট খোন্দকার মোদাররেস এলাহী টিরু।