ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন মেহেরপুরের পুলিশ সুপার

Mahamudul Hasan Babu
September 27, 2026 2:23 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

রোববার সকালে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছালে বিদ্যালয়ের গার্ল গাইড ও স্কাউট সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় পুলিশ সুপার প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কারাতে, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, ভলিবল, বাস্কেটবল ও ভারোত্তোলন প্রশিক্ষণ প্রত্যক্ষ করেন। শিক্ষার্থীদের খেলাধুলা ও প্রশিক্ষণের মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ সুপারের সম্মানে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

এ সময় পুলিশ সুপারের পত্নী টুম্পা সরকার, গাংনী থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও তার পত্নী টুম্পা সরকার বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান-আল নূরানী তাদের স্বাগত জানান।

বিদ্যালয়ের মনোরম পরিবেশ, লেখাপড়ার মান এবং খেলাধুলায় শিক্ষার্থীদের সাফল্য দেখে পুলিশ সুপার দম্পতি ভূয়সী প্রশংসা করেন।