ঢাকাTuesday , 29 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলা এখন ভারপ্রাপ্তরা ভর করেছে নাগরিক সেবা থেকে বঞ্চিত গাংনীবাসী

Mahamudul Hasan Babu
September 29, 2026 1:50 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :গাংনী উপজেলা এখন ভারপ্রাপ্তরা ভর করে বসে রয়েছে| দীর্ঘদিন যাবত উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য অফিসারসহ বেশ কয়েকজন কর্মকর্তা ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন| একইভাবে দীর্ঘদিন যাবত নানা জটিলতায় বন্ধ হয়ে রয়েছে স্থানীয় নির্বাচন| ফলে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান, গাংনী পৌর সভার মেয়রসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর জায়গাগুলো ভারপ্রাপ্ত দিয়ে চালানো হচ্ছে| ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে গাংনী উপজেলা বাসী| উপজেলা নির্বাহী অফিসারের পদ ২ মাস ধরে খালি থাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে একাই সামলাতে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসকের দায়িত্ব ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব| একইসাথে তিনি গাংনী উপজেলার সকল স্কুল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে হচ্ছে| এ যেন লেজে গোবরে অবস্থা| একা সব দায়িত্ব পালন করতে এসি ল্যান্ড কে হিমশিম খেতে হচ্ছে| অন্যদিকে নাগরিকরা তাদের নানা কাজে সেবা না পেয়ে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছে| জানা গেছে, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের বদলী আদেশ হওয়ার পর ইতোমধ্যে ২ জন (১ জন পুরুষ ও ১ জন নারী) ইউএনও হিসাবে গাংনীতে যোগদানের আদেশ হলেও অনিবার্য কারনে এখানে যোগদান করেননি| এসব দেখার কেউ নেই|
গাংনী উপজেলায় শিক্ষার অবস্থা বেহাল| গাংনী সরকারি ডিগ্রী কলেজে দীর্ঘদিন যাবত অধ্যক্ষ পদ খালি রয়েছে| ১০ বছর যাবত মনিরুল ইসলাম নামের একজন আওয়ামীলীগের দোসর ফ্যাসিষ্ট অধ্যক্ষ সেজে দায়িত্ব পালন করে আসছে| মিথ্যা তথ্য দিয়ে আদালতে রিট আবেদন করে তিনি বহাল তবিয়তে কলেজ প্রধানের চেয়ার দখল করে বসে কোটি টাকার আলীশান বাদি গাড়ি করে ফেলেছেন| এসব কারনে এবছর কলেজটিতে ছাত্র ভর্তির হার খুবই কম| কমার্স শাখায় এপর্যন্ত মাত্র ২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে| জানা গেছে, আদালত থেকে তার করা রিট অবেদন খারিজ করে দিলেও তিনি আদালতের রায় উপেক্ষা করে চেয়ারে বসে রয়েছেন| এমনিভাবে গাংনী মহিলা ডিগ্রী কলেজে আমিরুল ইসলাম, গাংনীর কাজীপুর কলেজ, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে মোস্তাফিজুর রহমান বাবল, বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজে সাজ্জাদুল আলম ¯^পন, ভাটপাড়া বিএন কলেজ এর ভারপ্রাপ্ত দিয়ে কাজ চালানো হচ্ছে| এছাড়াও গাংনী উপজেলায় ৭৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের বেশীরভাগ বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত দিয়ে চলছে| একইভাবে গাংনী উপজেলায় ১৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৯৬ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন| ফলে গাংনীতে সব ক্ষেত্রেই হ-য-ব-র-ল অবস্থা|
গাংনীতে দীর্ঘদিন যাবত উপজেলা নির্বাহী অফিসার ,মাধ্যমিক শিক্ষা অফিসার , প্রাণিসম্পদ অফিসারের মত সেবা প্রদান কারী প্রতিষ্ঠানে কর্মকর্তা না থাকায় গাংনীর মানুষ নাগরিক সেবা বঞ্চিত হলেও কারও যেন কোন দায়বদ্ধতা নেই| এ ক্ষেত্রে রাজনৈতিক নেতারাও শ্রোতে গা ঢালান দিয়েছে বলে অভিযোগ উঠেছে| এসব দায়সারা সেবা নিতে আসা সাধারণ নাগরিক সেবা গ্রহিতারা আশাবাদ ব্যক্ত করেন অচিরেই উর্দ্ধতন কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হবে এবং খালি পদ গুলি পূরণ হবে |