এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে বাড়ির সামনে রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুর সালাম দুলাল (৪০) ও তার স্ত্রী লাবনী আক্তার মায়া (৩০) গুরুত্বর আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার বিরল ইউপি’র বড় পুরিয়া এলাকায় দুলালের বড় ভাই কালামের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত নুর সালাম দুলাল উপজেলার বিরল ইউপি’র বড়পুরিয়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। তার স্ত্রী লাবনী আক্তার মায়াও এ ঘটনায় আহত হন।
আহত স্বামী স্ত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত স্বামী-স্ত্রীর বাড়ির সামেন চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কথা কাটাকাটির পর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুত্বর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে নুর সালাম দুলাল ও তার স্ত্রী লাবনী আক্তার মায়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
