ঢাকাSaturday , 3 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে মাদক ও দুর্নীতিমুক্ত সুস্থ সমাজ বিনির্মাণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
October 3, 2026 5:07 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে ‘মাদক ও দুর্নীতিমুক্ত সুস্থ সমাজ বিনির্মাণে ইমামগণের ভূমিকা’ শীর্ষক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরের স্থায়ী মঞ্চে জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখার উদ্যোগে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জুমার খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মাদক, দুর্নীতি ও বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান সাহেব খতিব-ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের সম্মানী ভাতা চালু করেছেন। পর্যায়ক্রমে প্রতিটি মসজিদে তা করা হবে। বর্তাম প্রধানমন্ত্রী আপনাদের কথা যেভাবে চিন্তা করেন, সেভাবে আর কেউ কখনো চিন্তা করেনি। আমাদের মতানৈক্য থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। আমাদের সকলকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি মোঃ ফয়সাল রশিদীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ কারী মোঃ আরমান আলীর সঞ্চালোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাইখুল হাদিস অল্লামা মোঃ মতিউর রহমান কাসেমী, মাওলানা মোঃ সোহরাব হোসেন, মাওলানা মোঃ শোয়াইব, মাওলানা মোঃ নুর আলম, হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলাম ধর্মপুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল এমরান। এছাড়াও প্রমুখও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকলের সাথে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে ইমামদের করণীয় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।