আবু সালমান লক্ষ্মীপুর প্রতিনিধি: মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগার ক্লাব-লাল একাদশ। আজ বিকেলে ফজুমিয়ার হাট ভুলুয়া ব্রিজ সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা টিম বুলেট একাদশকে ২-০ গোলে পরাজিত করে। শত শত ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়। খেলার প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় লাল একাদশ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে তারা। দলটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ছালাকী, কোচ ছিলেন মোখলেছুর রহমান ধনু এবং অধিনায়কের দায়িত্বে ছিলেন আবির হোসেন মঞ্জু।
ম্যাচে মূল রেফারির দায়িত্ব পালন করেন কমলনগর ক্রীড়া উন্নয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মো. ইলিয়াস। তাকে সহকারী হিসেবে সঙ্গ দেন সাবেক দুই কৃতি ফুটবলার মো. জামাল ও মো. ফারুক। চর কাদিরা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্বাস উদ্দীন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাসির মাহমুদ, যুবদল নেতা মো. হেলাল উদ্দিন ও মো. হাচানসহ স্থানীয় ক্রীড়ানুরাগীদের সার্বিক আয়োজনে খেলাটি সফলভাবে অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে বিজয়ী দলকে উপস্থিত দর্শক ও অতিথিরা অভিনন্দন জানান।
