ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে স্বনির্ভর যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 4, 2026 1:24 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ হাতে চিকিৎসার টাকা নেই,অথচ শরীরে হাজারো ব্যাধি-এমন শত শত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে এক চিলতে স্বস্তির হাসি ফুটালো ‘স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থা’।

জামালপুরে দিনব্যাপী অনুষ্ঠিত এক বিশেষ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সনদ ও বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ পেয়েছেন শতাধিক দরিদ্র ও দুস্থ রোগী।
​শনিবার (৪অক্টোবর) দুপুরে জামালপুর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকায় এ মানবিক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। জামালপুর সেন্ট্রাল হসপিটালের প্রত্যক্ষ সহযোগিতায় এবং স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পুরো কার্যক্রমটি পরিচালিত হয়।
​ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা আগত রোগীদের নিবিড়ভাবে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। হঠাৎ করে ঘরের কাছেই এমন উন্নত ও আন্তরিক চিকিৎসাসেবা পেয়ে আবেগপ্লাুত হয়ে পড়েন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলো।
​ক্যাম্প পরিচালনা ও তদারকিতে উপস্থিত ছিলেন স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি খন্দকার আহাদুল্লাহ জনি,সহ-সভাপতি সাজ্জাদুল হাসান আলী,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাসেল মিয়াসহ সংগঠনের একঝাঁক প্রাণবন্ত তরুণ সদস্য।

​আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,আমাদের লক্ষ্য কেবল চিকিৎসা দেওয়াই নয়,জামালপুরের অসহায় মানুষের সুখ-দুঃখে পাশে থাকা। আগামীতেও এমন সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

​তারা আরও জানান, চিকিৎসার পাশাপাশি এলাকার তরুণ-তরুণীদের স্বাবলম্বী করতে কারিগরি ও দক্ষতামূলক প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে তারা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে একটি ‘আত্মনির্ভরশীল বাংলাদেশ’ গঠনে ভূমিকা রাখতে পারে।