পঞ্চগড় প্রতিনিধি:‘শিক্ষকের পাশে থাকুন—পেশা সুরক্ষায়, মর্যাদা বৃদ্ধিতে এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের বোদায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন জিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগ, একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেছসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন।
