ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ

Mahamudul Hasan Babu
October 5, 2026 11:21 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।:
৫ অক্টোবর সোমবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড়, ভায়না মোড়সহ বিভিন্ন জনাকীর্ণ এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাঈদ আহমদ বাচ্চু।
লিফলেট বিতরণকালে জেলা জামায়াতে ইসলামীর ভাবপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাঈদ আহমদ বাচ্চু বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে যেন এডিস মশা বংশবিস্তার করতে না পারে।” তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান এবং যেকোনো দুর্যোগে জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
৪ থেকে ১০ অক্টোবর জনসচেতনতা বৃদ্ধির এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা অফিস সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফারুক হোসাইন, সদর উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবুল বাশার, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরীসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।