মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকালে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেখার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (অবঃ) খাঁন মতিউর রহমান, অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম কবির, সহকারী অধ্যাপক ড. আঃ জলিল, শহিদুল ইসলাম দুলাল, আঃ মালেক রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনির আহমেদ, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রধান শিক্ষক নান্না মিয়া, শিক্ষক বেলায়েত হোসেন, নান্না মিয়া, নাসির উদ্দীন মুক্তা, জুয়েল মীর প্রমুখ।
