আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান এর সাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| আজ রবিবার বিকেলে গাংনী উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শিক্ষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানের শুরুতই প্রধান অতিথি গাংনী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান এর সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় ও পরবর্তীতে শিক্ষক পরিবারের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়|
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি গাংনীতে যোগদান করেই এখানকার মানুষের সাথে মতবিনিময় করে গাংনীর সমস্যা সম্ভাবনা নিয়ে জানতে চেষ্টা করেছি| তিনি আরও বলেন, আমি ৩ টা জিনিষকে আমার কাজের অগ্রাধিকার দিতে চাই| তন্মধ্যে শিক্ষা বিষয়ে আমার াজ করার সুযোগ রয়েছে| শিক্ষকরা জাতি গড়ার কারিগর| শিশুর মেধা বিকাশে অভিভাবকদের চেয়েও শিক্ষকদের ভূমিকা অন¯^ীকার্য| তাই আমি শিক্ষককদের প্রতি সন্মান জানাতে চাই| পাঠ্য সূচী ছাড়াও শিক্ষার্থীদের মেধা বিকাশে কো- কারিকুলাম এক্টিভিটিজের উপর বেশী গুরুত্ব দিতে হবে| মোবাইল আসক্তি সময়ের দাবি| তাই এটা এখন শিশুসহ সকলের অধিকার হয়ে গেছে| তিনি আরও বলেন , শিক্ষার মানোন্নয়নে প্রতি সপ্তাহে তিনি কোন না কোন স্কুল পরিদর্শন করবেন | তিনি শিক্ষকদের সহযোগিতা কামনা করেন| গাংনীর শিক্ষার উন্নয়নে শিক্ষকদের প্রত্যাশার কথা জানার চেষ্টা করেছেন|
মতবিনিময় সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বকুল, প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি ও শহীদ হারেজউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বকুল, প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সেক্রেটারী ও হিজলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম আহমেদ, শিক্ষক প্রতিনিধি সাইদুল ইসলাম, হায়দার আলী, আমিরুল ইসলাম, আজমাইন হোসেন, জাকিউল ইসলাম, মকবুল হোসেনসহ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন|
শিক্ষকগণ শিক্ষা ও মাদক নিয়ন্ত্রণ তথা গাংনীর শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নানা সমস্যা ও সম্ভাবনা এবং প্রাপ্তি ও প্রত্যাশার কথা উপস্থাপন করেন| নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং গাংরীর উন্নয়নে তিনি গাংনীর মানুষ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন| তিনি গাংনীর উন্নয়নে শিক্ষকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন|
মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধিবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানকে অভিনন্দন জানান| এবং সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন|
