ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
October 5, 2026 12:54 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ শিক্ষকদের পাশে ; পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে| সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও কলেজ শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন| র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে| এ সময় শিক্ষকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, পেশাগত নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দাবী তুলে ধরে শ্লোগান দেন| র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম| উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রেজা আল মামুন এর সঞ্চালনায় ¯^াগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান| সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন| আরো বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজনুল ইসলাম (নয়ন), আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সাতখামার ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, পূর্ব দারখোর দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ সোলায়মান আলী, ধামোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার মাহমুদ প্রমুখ| বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম| শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে শিক্ষার মান আরো উন্নত হবে| দেশ ও জাতির উন্নয়নে শিক্ষকদের অবদান যথাযথভাবে মূল্যায়নেরও আহ্বান জানান তারা|