এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি :‘শিক্ষক: সংকটে নেতৃত্ব, ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকার’—এমন প্রত্যয়কে সামনে রেখে দিনাজপুরের বিরলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিরল উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আরিফ ইকবাল, বিরল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান এবং বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন।
বক্তারা বলেন, একটি উন্নত, মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিরলে বিশ্ব শিক্ষক দিবস পালনের কর্মসূচি সম্পন্ন হয়।
