ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা

Mahamudul Hasan Babu
October 5, 2026 4:07 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামন্ডপ সমুহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়| সভায় উপজেলার বিভিন্ন পুজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়| সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা ¯^াস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়র রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, উপজেলা হিন্দু,বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু প্রমুখ|
সভায় প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য,স্থানীয় সংবাদকর্মী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন| বক্তারা দুর্গাপূজা চলাকালে সকলকে দায়িত্বশীল ভুমিকা পালন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান| উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সবধরণের প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে|