ঢাকাTuesday , 6 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 6, 2026 11:30 am
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার বলরামপুর ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ায় ​উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ‘iAct-EndLep’ প্রকল্পের (সি লেপ্রসি মিশন বাংলাদেশ) সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: হুমায়ুন কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ডাক্তার মাহমিদুর রহমান মেডিকেল অফিসার, সুয়েল মাটি ফিল্ড মেডিকেল অফিসার, প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন, রিজার্জ সুপারভাইজার মো: তজাম্মেল হোসেন সহ ব্র্যাকের প্রোগ্রাম অফিসার তপন কুমার বর্মন সহ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃজাহেরুল ইসলাম প্রমুখ।

​দিনব্যাপী অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের চর্ম ও কুষ্ঠরোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে এক্সরে সহ প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন।