ঢাকাWednesday , 7 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় সার ডিলারদের সঙ্গে মনিটরিং কমিটির মতবিনিময়

Mahamudul Hasan Babu
October 7, 2026 3:22 pm
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সার ডিলারদের সঙ্গে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
সভায় প্রকৃত কৃষকদের কাছে সার প্রাপ্তি নিশ্চিত করা, সার সংরক্ষণ ও সুষ্ঠু বিতরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ডিলারদের সরকারি নির্দেশনা মেনে সার বিতরণ এবং কৃষকদের হয়রানি না করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সার ডিলাররা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রকিবুল হাসান সুজন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাজ্জাদ হোসাইন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, সার ডিলার শহিদুল ইসলাম বেলাল, নাসির উদ্দীন হকসহ উপজেলার সার ডিলার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।