ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে শ্রীরামপুর স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান

Mahamudul Hasan Babu
October 8, 2026 8:42 am
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ ডেঙ্গুর থাবা থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ও জনসচেতনতা বৃদ্ধিতে জামালপুরের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। তিন মাসব্যাপী দেশব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

​অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরেজমিনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার তাঁর বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাময়িক সচেতনতাই শেষ কথা নয়; বরং আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান,বাড়িঘর ও চারপাশের পরিবেশকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে কোথাও যেন পানি জমে না থাকে,সে বিষয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমিন তিনি বলেন,স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান শুধু প্রাঙ্গণ পরিষ্কার করতেই সাহায্য করবে না, বরং শিক্ষার্থীদের মাঝে শৈশব থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

​অভিযান চলাকালে প্রধান অতিথি ও শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে বিদ্যালয়ের খেলার মাঠ, ড্রেন এবং আশপাশের ঝোপঝাড়সহ জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি দ্রুত অপসারণ করা হয়।

​উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের মতে, জামালপুরের এই শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত এ সচেতনতামূলক কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়াতে এবং মশক মুক্ত সুস্থ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।