ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

Mahamudul Hasan Babu
October 8, 2026 2:37 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ, জামালপুর প্রতিনিধিঃআপনার চোখকে ভালোবাসুন-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

​বৃহস্পতিবার (৮অক্টোবর) উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ‘ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি’ ও ‘ভিশন স্প্রিং’-এর সার্বিক সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
​দিবসটি উপলক্ষে সকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএএফপিও) ডা.রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা.এস এম আলকাস আহমেদ ও ডা.ফাতেমা তুজ জাহরা। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্টাফ নার্স ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষে সংস্থার স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আছিয়া খাতুন ব্র্যাকের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক মূল কার্যক্রম তুলে ধরেন। এ সময় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আল আমিন,প্রগতির এলাকা ব্যবস্থাপক শাহানাজ পারভীন,ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার মোকলেছুর রহমান এবং ইউপিজি ব্রাঞ্চ ম্যানেজার লিলি আক্তারসহ সংস্থার অন্যান্য প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

​সভাপতি ডা.রেজাউল আলম তাঁর বক্তব্যে চোখের যত্ন ও অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
তিনি বলেন,চোখ আমাদের মানবদেহের অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অঙ্গ। দৃষ্টিশক্তি সুরক্ষিত রাখতে শুরুতেই চোখের সঠিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।

​বিশেষ করে শিশুদের চোখের যত্ন নেওয়ার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন,বর্তমান সময়ে শিশুদের মোবাইল আসক্তি আশঙ্কাজনক ভাবে বাড়ছে। চোখের ক্ষতি এড়াতে শিশুদের এই মোবাইল আসক্তি দূর করে তাদের প্রতি আরও যত্নশীল হতে হবে। পাশাপাশি শিশুদের দৃষ্টিশক্তি ভালো রাখতে দেশীয় ফলমূলসহ পুষ্টিকর খাবার দেওয়ার অভ্যাস গড়তে হবে।

​বক্তব্যে তিনি ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির নানামুখী সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

​উল্লেখ্য,ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং-এর যৌথ সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষার বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করা।