আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অসহায় নুরজাহান বেগমকে টিনশেড ঘর উপহার দিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চর পোড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহিউদ্দিন ও ইউপি সদস্য পদপ্রার্থী ইউসুফ আজম। নুরজাহান বেগম উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামাল পাশার মোড় এলাকায় ভুলুয়া নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা।
স্বামী অন্যত্র চলে যাওয়ার পর দীর্ঘদিন ধরে পলিথিনে মোড়ানো একটি জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করে আসছিলেন তিনি। নানা প্রতিকূলতার মধ্যে তাঁর দিন কাটছিল। এমন পরিস্থিতিতে অসহায় এই নারীর দুর অস্থার কথা বিবেচনা করে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহিউদ্দিন ও ইউপি সদস্য পদপ্রার্থী ইউসুফ আজমের সহযোগিতায় তাঁকে একটি টিনশেড ঘর উপহার দেওয়া হয়। নতুন ঘর পেয়ে নুরজাহান বেগমের জীবনযাপনে কিছুটা স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা মনে করছেন। একে এলাকার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত নুরুল ইসলাম বেপারী আরেকটি অসুস্থ মহিলাকে আর্থিক সহযোগিতা করে চিকিৎসার খরচ দিয়েছেন।
এ ঘটনায় এলাকায় প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, জনপ্রতিনিধি হওয়ার আগেই যাঁরা অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাঁরা নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন,এমন প্রত্যাশা রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহিউদ্দিন বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের পাশে থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাব। ইনসাফের ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় কাজ করব। আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করবেন, যাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক ও ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আরও উদ্যোগ নেওয়া হবে।
