ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা অসম্ভব: জামালপুরে শ্রমিক সমাবেশে আতিকুর রহমান

Mahamudul Hasan Babu
October 9, 2026 4:49 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৯অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আরজু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে আমাদের কথা বলার গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। ২৪-এর জুলাই বিপ্লব ও ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। তবে দীর্ঘ ৫৫ বছরে দেশে বহু সরকার পরিবর্তন হলেও শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নিরাপদ কর্মস্থল ও ন্যায্য মজুরি থেকে শ্রমিকরা এখনো বঞ্চিত। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই কেবল শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ড.মুহাম্মদ ছামিউল হক ফারুকী,সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম,জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার,উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল আওয়াল,অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিবসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।