ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী সীমান্তে ৪জন ব্যক্তিকে পুশইন চেষ্টা করে বিএসএফ। তবে সে চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

Mahamudul Hasan Babu
October 9, 2026 4:58 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলা সীমান্তে ৪জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। তবে সে চেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্র জানায়,শুক্রবার ভোররাত ৩টার দিকে ৪৭ বিজিবির অধীনস্থ সওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৪/৪-এস এর নিকট এ ঘটনা ঘটে।
ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের ‘বিজয় মাঠপাড়া ক্যাম্পের’ সদস্যরা ২জন পুরুষ, ১জন নারী ও ১জন শিশুকে অবৈধভাবে বাংলাদেশ ভূখণ্ডে পুশইন করার চেষ্টা করে।

ইতিহাসপড়ুন

তবে পূর্ব থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও সীমান্তে বিজিবি টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত সনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে সওড়াতলা বিওপির বিজিবি টহল দল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফের এই অবৈধ পুশইন চেষ্টা সফলভাবে প্রতিহত করে।

বিজিবির বাধার মুখে শুক্রবার সকাল ৬টার দিকে ১০৪ নম্বর গেট দিয়ে বিএসএফ সদস্যরা ওই ৪জন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।