ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ট্রাক চাপায় ২ নারীর মর্মান্তিক মৃত্যু

Mahamudul Hasan Babu
October 10, 2026 2:30 pm
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট|লালমনিরহাটে সদর উপজেলায় সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকের চাপায় জামিলা বেগম ও ফজিলা বেগম নামে ২ নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে|
শনিবার (১০ অক্টোবর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে| মৃত্যু জামিলা বেগম ধামের কুটি ফকিরের তকেয়া গ্রামের আজিম উদ্দিনের মেয়ে| অপর মৃত্যু ফজিলা বেগম মোস্তফি গ্রামের ফজলুল হকের মেয়ে বলে জানা যায়|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই ২ নারী হাঁটতে বের হয়েছিলেন| এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়| এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়| দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়|

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন| তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে| তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|