এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিরল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১ টার দিকে র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীনের সঞ্চালোনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আনিছুর রহমান প্রমুখ।
বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা ও সমান সুযোগ সৃষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশ নেন।
