আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘ শিশু বিয়ে আর না, কন্যা করবে বিশ্বজয় ’ এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে| আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তাও কার্যালয়ের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়|
গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে| র্যালিতে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও সন্ধানী স্কুল এন্ড কলেজের নারী শিক্ষার্থীরা অংশ নেয়|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে র্যালি উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, , গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম|
এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী, গন্যমান্যব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন| তিনি বলেন, নারীরা এখন পরিবারের বোঝা নয়| পুরুষের পাশাপাশি বর্তমানে নারীরাও সর্বক্ষেত্রে জায়গা করে নেয়ার সুযোগ রয়েছে| বাল্য বিয়ে আমাদের কাম্য নয়| বাল্য বিয়েতে আমরা সম্মতি না দিয়ে পরিবারের লোকজনকে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করতে হবে| নারীদের মর্যাদা দিতে হবে| বাল্য বিয়ে প্রতিরোধে সকল পর্যায়ের লোকজনের সহায়তা প্রয়োজন|
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন , গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইসলাম, গাংনী উপজেলা তথ্য আপা নিশাত জাহান, সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তৃষা মন্ডল প্রমুখ
আলোচনা শেষে ৩ জন কন্যা শিশুকে পুরস্কৃত করা হয়|
