ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 12, 2026 1:46 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে| সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজ সেবা অধিদপ্তরের আওতায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স জুম মিটিংএর মাধ্যমে অনুষ্ঠিত হয়|
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরের দিকে গাংনী উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে ঢাকা থেকে সরাসরি জুম লিংকের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়|
উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলীর সভাপতিত্বে প্রেস কনফারেন্স সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাজির আবু হানজালা|
জুম কনফারেন্স অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভাপতির সভাপতিত্বে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়| এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী, গন্যমান্যব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
শুভেচ্ছা বক্তব্যে আরশাদ আলী জানান, প্রথমত ধানখোলা, ষোলটাকা ও কাজীপুর ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে| মাত্র ১২ জন তথ্য সংগ্রহকারী ও ৩ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেয়া সম্ভব হয়েছে| পর্যায় ক্রমে সকল &ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শুরু করা হবে|
অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন|
এসময় গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেন, গাংনী উপজেলা তথ্য আপা নিশাত জাহান, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ&|