ঢাকাTuesday , 13 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Mahamudul Hasan Babu
October 13, 2026 10:19 am
Link Copied!

মনোরঞ্জন চন্দ্র  রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর র‌্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করেন।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এরপর পরিষদ চত্বরে ফাইয়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়। পরে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেবজাউল হক লিটন প্রমুখ।