মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে নির্মানাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। এসময় আরো তিন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজীগঙ্গারামপুর ৯ নং ওর্য়াডে পৌরসভার নির্মানাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রমিক আছাদুল হক যার গ্রামের বাড়ী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় ও শিহাব যার বাড়ী রংপুরে।
আহতরা হলেন- বাবলা মিয়া, লিটন মন্ডল, সেলিম মিয়া তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার নির্মানাধীন ব্লিডিং-এ সকাল থেকে ১৩ জন শ্রমিক ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে নিচে চাপা পড়েন ৫ জন শ্রমিক। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আছাদুল ও শিহাবকে মৃত বলে ঘোষনা করেন।
এসময় ঠিকাদারী প্রতিষ্ঠান ভিশন ২০২০ কোন কর্মকর্তাদের পাওয়া যায়নি।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে ২ জনকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয়রা আরো ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী উল বারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।