আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে| আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গাংনী পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদের ক্যাম্পাসে ময়লা আবর্জনা ও ঝোড় জঙ্গল কেটে পরিস্কার করা হয়|
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে বক্তব্য রাখেন , গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান|
এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের মধ্যে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুল হাসান, উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার তামান্না ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিফাত জাহান,উপজেলা জন¯^াস্থ্য দপ্তরের সহকারি প্রকৌশলী মাসুম বিল্লাহ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ|
পরিস্কার কার্যক্রম পরিদর্শনকালে ইউএনও বলেন, আমরা ডেঙ্গু প্রতিরোধে একযোগে কাজ করতে পারবো না| প্রথমতঃ উপজেলা পরিষদ ক্যাম্পাস, গাংনী পৌরসভার সকল ওয়ার্ড পর্যায়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে| উপজেলা পরিষদ প্রাঙ্গন পরিচ্ছন্ন রাখার জন্য ঝোড় জঙ্গল পরিস্কার করা হয়| পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভার উদ্যোগে মাইকিং করা হবে| যেন কেউ ময়লা আবর্জনা ও অনৈতিক কাজের জন্য ভিতরে প্রবেশ না করে| সকলের সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে|
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, পৌরসভার কর্মচারীবৃন্দ,সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
