গোপালগঞ্জ প্রতিনিধি,গোপালগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদল এবং জেলার সাংসদ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রদল।
আজ বুধবার বিকালে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি জেলা কার্যলায়ে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সভাপতি এস এম তৌফিকুল ইসলাম ও রিয়াজউদ্দিন লিপ্টন।
এ ছাড়াও গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক সোহান আল ইমাম ও সদস্য সচিব সাজিদুর রহমান বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলার সাংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদককে শুভেচ্ছা জানান।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতা কর্মি বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ
গত ৭-১০-২৬ তারিখে গোপালগঞ্জে জেলা ছাত্রদলের ২৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি
অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
